গুম-খুনের জন্য মানববন্ধন না করে আগে নিজেদের শাসনামলে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুম ও হত্যার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আবারো কটাক্ষ করে অশালীন বক্তব্য দিয়ে নিজের চরিত্রকেই ফুটিয়ে তুলেছেন।
তারেক রহমানকে শালীনতার শিক্ষা দেয়ার পাশাপাশি জামাতকে ত্যাগ করে নিয়মতান্ত্রিক রাজনীতি করতেও বিএনপি নেতাদের প্রতি আহবান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: