রাজনীতি

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে: ফখরুল

ফখরুল
ফখরুল

আদালতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। কোনো নথিতে দুদক খালেদা জিয়ার স্বাক্ষর দেখাতে পারেনি।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে সরকার গঠন করে ক্ষমতায় থাকা যায় না।

ফখরুল আরো বলেন, তারেক রহমান এখনও কারামুক্ত নন। তার বিরুদ্ধে অনেক মামলা দেয়া হচ্ছে। ঐক্যবদ্ধ আন্দোলনের ম্যাধমে বীরের বেশে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ সরকার সোজা কথা শুনবে না। সুসংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।

এ সময় দলের ভেতরে যেসকল মনোমালিন্য রয়েছে তা মিটিয়ে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ