আওয়ামী লীগ প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে না, বরং প্রয়োজনে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থে তাদেরকে দেশদ্রোহীর তকমা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সাবেক অর্থমন্ত্রী, দলের স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নয়াপল্টনে দলের কেন্দীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের আগে তিনি এ মন্তব্য করেন।
দেশ এখন সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: