বিচারকদের পদকে সুরক্ষা ও তাদের অভিশংসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্যই সংবিধানের ষোড়শ সংশোধন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
হাছান বলেন, এ সংশোধনের মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে, তাই বিভ্রান্তির কোনো অবকাশ নেই।
এ সময় বর্তমান সরকারের সাফল্যেকে ছোট করার জন্যই মীমাংসিত বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এ নেতা।
যারা এ ধরনের ষড়যন্ত্র করছে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: