রাজনীতি

ষোড়শ সংবিধান সংশোধন সরকারের অসৎ উদ্দেশ্য

বিএনপি
বিএনপি

সংসদের হাতে বিচারপিতদের অভিসংশন ক্ষমতা দিতে সংবিধান সংশোধন সরকারের অসৎ উদ্দেশ্য এবং দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের মতে সংসদের হাতে আভিসংশন ক্ষমতা দেয়া হলে বিচার বিভাগের স্বাধিনতা ক্ষুণ্ণ হবে।

সোমবার সুপ্রিমকোর্টে জাতীয়তাবাদী আইজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা।

কঠোর আন্দলোনের মাধ্যমে সরকারের এ সিদ্ধান্ত প্রতিহত করা হবে বলে জানান আইনজীবীরা।

বিচারপতিদের অভিসংশন ক্ষমতা সংসদের হাতে দিতে বিল উত্থাপনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ পরবর্তী এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবীরা অভিসংশন ক্ষমতা পরিবর্তনের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

সরকারের এ সিদ্ধান্তকে অসৎ ও দূরভিসন্ধিমূলক আখ্যায়তি করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদূদ আহমদ বলেন, সংসদের হাতে অভিসংশন ক্ষমতা দেয়া হলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে।

আইনের শাসন বজায় রাখার জন্য বিচারপতিদের অভিসংশন ক্ষমতা পরিবর্তনের এ সিন্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাহবুবু হোসেন বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এমন হঠকারি সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ আইনের ফলে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না মন্তব্য করে এর প্রতিবাদে আগামী ৯ সেপ্টেম্বর সারাদেশের বারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন আইনজীবীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ