রাজনীতি

কাল-পরশু ২০ দলের বিক্ষোভ

২০ দল
২০ দল

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করার উদ্যোগের প্রতিবাদে বুধবার মহানগর, জেলা ও উপজেলায় এবং বৃহস্পতিবার ঢাকা মহানগরে ২০ দল বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএৃনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একের পর এক গণবিরোধী আইন ও নীতি প্রণোয়ন করে বাক ও বিচার বিভাগের স্বাধীনতা সরকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতেই এসব আইন করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিচারপতিদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই অভিশংসন আইন সংসদের কাছে ফিরিয়ে নেয়া হচ্ছে। উদ্দেশ্য একটায় জোর করে ক্ষমতায় টিকে থাকা।

এদিকে, জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি'র প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক বলেন, দিন তারিখ দিয়ে আন্দোলন করে না বিএনপি, সময় হলেই আন্দোলন শুরু হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ