সারাদেশের মানুষ আজ কারাবন্দি হয়ে আছেন— বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বুধবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন তারা।
নেতারা বলেন, নানা ধরনের কালো আইন করে দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে কাজ করতে বাধা দেয়া হচ্ছে। ফলে দেশে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হচ্ছে।
বিএনপি যাতে আন্দোলন না করতে পারে সেজন্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘ গণতান্ত্রিক শক্তি সমূহ যদি তাদের ভূমিকা পালন করতে না পারে তাহলে ধীরে ধীরে ধ্বংসের দিকে যেতে থাকে। আজকে সেই জন্য আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এই জাতির জন্য যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’
বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না বলে বিএনপির নেতারা নেতাকর্মীদের সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।