রাজনীতি

জামাত দল ভাঙার ষড়যন্ত্র করছে: বাবলু

জিয়াউদ্দিন বাবলু
জিয়াউদ্দিন বাবলু

জামাত যুদ্ধাপরাধী বিএনপির পক্ষ নিয়ে দল ভাঙার ষড়যন্ত্র করছে— তাদের জাতীয় পার্টিতে অবস্থান নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'দলে যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই। বিএনপি ও জামাতের দালালদের কোনো স্থানও হবে না।'

জিয়া উদ্দিন বাবলু বলেন, এ ষড়যন্ত্রকারীকাদের উদ্দেশ্যে কোনোদিন সফল হবে না। তাদের দলে কোনো অবস্থান নেই।

তিনি বলেন, 'জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ কোন্দল বিএনপির ষড়যন্ত্র। দলের অভ্যন্তরে বিএনপির দালাল, জামাতের দালাল ও যুদ্ধাপরাধীদের দালালরা অনুপ্রবেশ করে আত্মকলহ সৃষ্টি করছে।'

সমাবেশে জাপা মহাসচিব বাবলু বলেন, 'সম্প্রতি দলের চেয়ারম্যান ঘোষণা দিয়েছিলেন, রাজনীতিতে বিএনপির স্থান দখল করবে জাপা। এরপর থেকে সুপরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়। একটি কুচক্রীমহল দলের অভ্যন্তরে কোন্দল সৃষ্টি করছে, যা প্রতিহত করা হবে।'

দলের চেয়ারম্যান এরশাদের নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ