রাজনীতি

সমাঝোতার পথ বের করার আহ্বান খালেদা জিয়ার

খালেদা জিয়া
খালেদা জিয়া

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনরে জন্য আলোচনার মাধ্যমে সমাঝোতার পথ বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে-ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাবের মহাসমাবেশে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

গত ৫ জানুয়ারির নির্বাচনকে সংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন বলে আওয়ামী লীগ সভানেত্রী যে ওয়াদা করেছিলেন তা ভুলে গিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ সময় 'উন্নয়নের জন্য গণতন্ত্র' সমাবেশে যোগ দিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আঁকা একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন খালেদা জিয়া।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করে নির্বাচন দিলে যারাই জয়ী হবে তাদের মেনে নেবে বিএনপি।

এ সময় তারা অভিযোগ করেন, জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে সরকার।

সতর্ক করে দিয়ে নেতারা বলেন, জন-জোয়ার শুরু হলে নিজেদের রক্ষার আর কোনো পথ থাকবে না সরকারের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ