রাজনীতি

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মন্ত্রিসভায় থাকছে জাপা

জাপা
জাপা

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মন্ত্রিসভায় থাকছে জাতীয় পাটি বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংসদীয় দলের সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির অভ্যন্তরে কোনো বিরোধ নেই। রওশন ও এরশাদের নেতৃত্বে দল চলছে।

তিনি জানান, সংসদীয় দলের সভায় সংবিধানের ষোড়শ সংশোধনী, মন্ত্রিসভা থেকে পদত্যাগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

ষোড়শ সংশোধনী বিল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে— এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। আর দলের পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জাপা মন্ত্রিসভায় থাকছে বলে জানান চুন্নু।

রাঙ্গা ও তাজুলকে জাপার প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতির বিষয়ে সভায় কী আলোচনা হয়েছে –জানতে চাইলে চুন্নু বলেন, দলের চেয়ারম্যান হিসেবে এইচএম এরশাদের অব্যাহতি দেয়ার ক্ষমতা রয়েছে।

এর আগে সমর্থক এমপিদের নিয়ে একই সময়ে আলাদা বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বিকেলে সংসদ ভবনে দলের ২৫ জন এমপিকে নিয়ে সংসদীয় দলের সভায় বসেন রওশন এরশাদ। একই সময়ে সংসদে নিজ কার্যালয়ে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ ৯ জন এমপিকে নিয়ে বৈঠকে বসেন এইচএম এরশাদ।

তবে ওই বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন না।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত বুধবার রাঙ্গা ও তাজুলকে জাপার প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ