ক্ষমতাসীনদের খুশি করে নিজের স্বার্থ হাসিলেন জন্য মওদুদ আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হেয় করে বই লিখেছেন বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।
ব্যারিস্টার মওদুদ আহমদের সদ্য প্রকাশিত 'বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড আফটারম্যাথ ২০০৭-০৮' বইয়ের সমালোচনায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় রিজভী অভিযোগ করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপি নেতাদের নামে হয়রানিমূলক মামলা করা হচ্ছে।
বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যায়িত করে তিনি বলেন, স্বৈরাচারের টিকে থাকার নজির পৃথিবীতে নেই, এই সরকারও টিকতে পারবে না।
সরকারের পতনে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: