'বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড আফটারম্যাথ ২০০৭-০৮' বইয়ে বিএনপির অপরাধ কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত তথ্য শুধু ব্যারিস্টার মওদুদ আহমদের নয় এটি গোটা বিএনপিরই স্বীকারোক্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার রাজধানীতে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মাহবুব উল্লাহর ওপর বিএনপি হামলা চালিয়ে নিজেরাই এখন প্রতিবাদ করছে বলেও জানান তারা।
বিএনপি নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই বিচারপতি আপসারণ বিলের বিপক্ষে কথা বলছে বলে জানান তারা।
বিলটি পাস হলে বিচারপতিদেরই ভাবমূর্তি সুরক্ষিত হবে—জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: