রাজনীতি

মওদুদের বই নিয়ে খোদ দলের মধ্যেই গাত্রদাহ

 মওদুদ আহমদের লেখা বই
মওদুদ আহমদের লেখা বই

বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদের সদ্য প্রকাশিত একটি বই নিয়ে গাত্রদাহ শুরু হয়েছে খোদ দলের মধ্যেই।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মওদুদ আহমদকে ডিগবাজি মার্কা ও আদর্শহীন নেতা আখ্যায়িত করে বলেন, ক্ষমতাসীনদের খুশি করে নিজের স্বার্থ হাসিল এবং বিএনপি চেয়ারপারসনকে হেয় করতেই বইয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে। আর আওয়ামী লীগ নেতারা বলছেন, বইটিতে যে তথ্য উঠে এসেছে তা শুধু মওদুদ আহমদের নয়, গোটা বিএনপিরই স্বীকারোক্তি।

সদ্য লেখা বই নিয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যে দুঃখ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

এদিকে, সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক প্রেস বিফ্রিংয়ে নিজের বইয়ের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে মওদুদ আহমদ বলেন, রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে তিনি বইটি লিখেছেন। তাই এটি সম্পূর্ণ না পড়ে কারো কোনো বেফাস মন্তব্য করা ঠিক নয়। কাউকে সন্তুষ্ট করার জন্য বইটি লেখেননি দাবি করে মওদুদ আরো বলেন, বইটিতে বিএনপি ও চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত।

মওদুদ আহমদ বলেন, আমি খুব দুঃখ পেয়েছি। কারণ, রিজভীকে আমি আমার ছোটো ভাইয়ের মতে মনে করেছি। তার অনেক লেখাপড়া আছে। তাকে অনেক স্নেহ করি। কিন্তু এখন যা শুনছি। তিনি যে মন্তব্য করেছেন, আমি এটাতো তার কাছে আশা করিনি। আমি যেখানে ভয় করছিলাম, সরকার অসন্তুষ্ট হবে। সেখানে দেখছি, আমার একজন সহকর্মী আমার ওপর অসন্তুষ্ট হলেন। তিনি পুরো বইটি পড়লে অনুতপ্ত হবে।

বাড়ির বিষয়ে মওদুদ বলেন, বাড়ির ব্যাপারে বলবো, বইটা লিখেছি অনেক আগে। আমি রাজনীতি করি। আমি বিরোধী দলের নেতা এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য আজকে আমাকে জোর করে বাড়ি থেকে বের করার জন্য সরকার একটা প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়া শুরু করেছে ২০১২ সাল থেকে। আর বইটা লেখা হয়েছে ৬/৭ বছর আগে। সুতরাং, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাড়ি বা সরকারকে সন্তুষ্ট করার প্রশ্নই উঠে না। আমার বিরুদ্ধে ১৮টি মামলা আছে।

তিনি বলেন, বাড়ির মামলা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। বইয়ের কোনো মতামতের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।

মওদুদ বলেন, আমাদের ব্যর্থতার যেসব কারণ চিহ্নিত হয়েছে সেগুলো যদি অনুসরণ করি এবং চেষ্টা করি সংশোধন করতে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে। এটাই বইটির মূল বার্তা।

এক এগারোর প্রেক্ষাপট ও ২০০৮ সালের নির্বাচন নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সম্প্রতি 'বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড আফটারম্যাথ ২০০৭-০৮' শিরোনামে একটি বই লেখেন। বইটিতে ওই সময়ের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাকে জরুরি অবস্থার আড়ালে সামরিক অভ্যুথান বলে দাবি করেন তিনি। এছাড়া ওই সময়ে দলের অবস্থান কি ছিল তা তুলে ধরতে গিয়ে মওদুদ লিখেন জামাত, হাওয়া ভবন, জঙ্গিবাদ ও দুর্নীতিই বিএনপির ভরাডুবির কারণ।

এরপরই ওই বই নিয়ে অস্বস্তিতে পড়েন বিএনপি নেতারা। সেইসঙ্গে, বইয়ে উঠে আসা তথ্যে দলের নেতাদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তার বহিঃপ্রকাশ ঘটে সোমবার এক সংবাদ সম্মেলনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে,সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মওদুদ আহমদের বইয়ের বিষয়ে রিজভী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় মওদুদ আহমদ নিজ স্বার্থে রং বদলানো নেতা অ্যাখ্যা দিয়ে রিজভী বলেন, এতে বিএনপির কিছু আসে যায় না।

অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ওই বইয়ে বিএনপি সম্পর্কে প্রকৃত তথ্যই উঠে এসেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ