রাজনীতি

বিচারপতিদের মানসিক চাপ সৃষ্টিতেই বিল পাস

খন্দকার মাহবুব হোসেন
খন্দকার মাহবুব হোসেন

বিচারপতিদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে এবং সরকারের কোনো অনৈতিক কাজে স্বপ্রণোদিত হয়ে ঊচ্চ আদালত যেন কোনো রুল জারি করতে না পারে-এ কারণেই বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেয়া হয়েছে—মনে করছেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

বিলটি পাসের পর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোশিয়েসনের ব্যানারে সংবাদ সম্মেলন করে জানান, বিল পাসের পেছনে সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে।

বিচারকরদের অভিশংসন ক্ষমতাবিষয়ক সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের তীব্র নিন্দা জানিয়ে এই সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন।

খন্দকার মাহবুব অভিযোগ করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহায়তায় ভোটারবিহীন নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। সেই ‘ভোটারবিহীন’সংসদের কাছে ঊচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিয়ে সরকার সম্পূর্ণ অনৈতিক ও অবৈধভাবে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করেছে।

দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াও মনে করেন, বিচারবিভাগের স্বাধীনতা খর্ব করতে তড়িঘড়ি করে এ আইন করা হয়েছে যাতে সরকারের ইচ্ছার বাইরে গিয়ে বিচারপতিরা রায় দিতে সাহস না করেন।

রফিকুল ইসলাম মিয়া ক্ষমতায় গেলে বিচারবিভাগের স্বাধীনতা ফিরিয়ে নেয়ার পক্ষেই থাকবেন বলে জানান বিএনপির এ নেতা।

একই সঙ্গে আইনজীবী ও দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা দুজন নেতা বলেন, এ সিদ্ধান্ত পুরো বিচার ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দেবে।

তবে ক্ষমতায় গেলে বিএনপি বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তারা।

সংবিধানে ১৬তম সংশোধনী এনে বুধবার বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেয়ার বিল পাস করার অনেক আগে থেকেই বিভিন্ন সময়ে এর বিরোধিতা এবং এমন সিদ্ধান্ত না নেয়ার দাবি জানিয়ে এসেছে বিএনপি। তাদের আশঙ্কা-সরকার বিচারবিভাগের ওপর সরাসরি নিজেদের আধিপত্য বিস্তার করতেই এ বিল পাস করেছে। গতকাল জাতীয় সংসদে বিচারপতি অপসারণ বিল পাস হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ