রাজনীতি

বিচারপতিদের মানসিক চাপ সৃষ্টি করতে চায় সরকার

রফিকুল ইসলাম মিয়া
রফিকুল ইসলাম মিয়া

বিচারপতিদের ওপর মানসিক চাপ সৃষ্টি এবং সরকারের সকল অন্যায় কাজের প্রতিবাদের পথ বন্ধ করতেই বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংশোধন নিয়ে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধংস করে দিচ্ছে— উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, এ সিদ্ধান্তের ফলে পুরো বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুন্ন হবে।

রাজধানীতে অপর এক আলোচনায় বিচারপতিদের অপসারনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেয়ার সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

এদিকে, জাসাসের ঢাকা মহানগরের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এ নেতা বলেন, দেশে-বিদেশে সবাই এখন সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে। রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ