রাষ্ট্র ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্যই সরকার একের পর সংবিধান সংশোধন করছে—এ অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
গণতন্ত্র না থাকলে স্বাধীনতা থাকে না—এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না। আওয়ামী লীগ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে।
ক্ষমতায় অসার পর থেকে আওয়ামী লীগ সরকার একের পর এক সংবিধান সংশোধন করে—এ কথা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্যই এটা করছে।
আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সংবিধান সংশোধনের কোনো অধিকার এ অবৈধ সংসদের নেই বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: