সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
বিচারপতিদের অপসারণ ক্ষমতায় সংসদে ফিরিয়ে নেয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।
এর আগে দুপুরে নয়াপল্টনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে হরতালের বিষয়টি চূড়ান্ত করা হয় বলেও জানান মির্জা ফখরুল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: