রাজনীতি

হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ

হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ
হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ

জামাতের ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে— দাবি করে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির ইন্ধনেই তাদের এ হরতাল। হরতাল সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নয় ঊচ্চ আদালতের বিরুদ্ধে বলে জানান নেতারা।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে রোববার জামাতের ডাকা ২য় দিনের হরতাল প্রতিরোধে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশে এ কথা বলেন নেতারা।

আওয়ামী লীগ নেতারা মন্তব্য করেন, ২০ দলীয় জোটে ভাঙন ধরেছে অচিরেই ভাঙতে শুরু করবে বিএনপিও।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করে তাদের সঙ্গে কখনোই সংলাপ হতে পারে না।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল বিরোধী মানববন্ধনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, জামাত আর ২০ দলীয় জোটের ডাকা হরতাল একই সূত্রে গাঁথা।

হরতালে জনগণের শান্তি বজায় রাখতে দলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকারও আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতারা।

রাজপথে ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সকাল থেকে হরতাল বিরোধীমিছিল গিয়ে জড়ো হতে থাকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে মানববন্ধন করে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ