জামাতের সঙ্গ পরিত্যাগ না করলে রাজনৈতিকভাবে খালেদা জিয়ার সঙ্গে কোনো সমঝোতা নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে ঢাকার গোপালগঞ্জ সাংবাদিক সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অভিযোগ করেন— নাশকতার রানি, মিথ্যাচারের রানির সঙ্গে কোনো আপস নয়— এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী নাশকতার পথ ছেড়ে খালেদা জিয়াকে গণতন্ত্রের পথে আসার কথা বলেন।
জঙ্গিদের বাদ দিয়ে গণতন্ত্রের পথে হাঁটতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে— ইনু বলেন, জিয়াউর রহমান একাত্তরের খুনিদের রক্ষা করে তাদের পৃষ্ঠপোষকতা করে ইতিহাস বিকৃত করেছেন। আর এখন খালেদা জিয়া ওইসব খুনিদের সঙ্গে নিয়ে ক্ষমতা দখল করতে চান।
জাতির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেন তাদের সঙ্গে কোনো আপোষ নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: