রাজনীতি

ভাঙল বিএনপি গড়ল এনডিএফ

গড়ল এনডিএফ
গড়ল এনডিএফ

বিএনপি নেতৃত্বাধীন২০ দলীয় জোটে আছে এমন ৭টি দলের একাংশ-সহ মোট ১০টি দলের সমন্বয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

এ জোটের চেয়ারম্যান হিসেবে শেখ শওকত হোসেন নিলু সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার ইন্ধনে নয়, বিএনপি নেতৃত্বাধীন জোটে গণতান্ত্রিক চর্চার অভাব ও স্বেচ্ছাচারিতার কারণেই তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তবে, বিএনপি তাদের ভুল স্বীকার করে নিলে আবারো তারা জোটে ফিরতে পারেন এমনটাও বলেছেন তারা।

বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে খবর ছিলো বিএনপির সঙ্গে মতপার্থক্যের জেরে ভেঙে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এরই বহিঃপ্রকাশ ঘটলো বৃহস্পতিবার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সংবাদ সম্মেলন করে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট- এনডিএফ নামে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেন এই জোট ও এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।

কেন ২০ দলীয় জোট ছেড়ে এসেছেন –সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন নতুন জোটের চেয়ারম্যান।

সরকারকে আরেকটি নির্বাচন দিতে বাধ্য করতে জোট শান্তিপূর্ণ আন্দোলনে যাবে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে চান। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতেও তাদের আপত্তি নেই বলে জানান নিলু।

এক প্রশ্নের জবাবে নতুন জোটের নেতারা বলেন, বিএনপি তাদের ভুল স্বীকার করে নিলেই তারা ফেরার বিষয়টি ভেবে দেখবেন।

নতুন এ জোটে ১০টি দলের মধ্যে ২০ দলীয় জোটে আছে এমন ৭টি দলের একাংশ যোগ দিয়েছে।

১. ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি। ২. ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। ৩. বাংলাদেশ লেবার পার্টি। হুবহু নাম নিয়েই নতুন জোটে অংশ নিয়েছে। অন্যদিকে, ৪. ইসলামিক পার্টি নাম পাল্টিয়ে. বাংলাদেশ ইসলামিক পার্টি এবং ৫. ন্যাশনাল আওয়ামী পার্টি. শুধু ন্যাপ ভাসানী নাম এনডিএফ-এ যোগ দিয়েছে। আর,৬. কাজী জাফরের জাতীয় পার্টির একটি অংশ তৃণমূল ন্যাপ ও ৭. বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশ জাগদল নাম ধারণ করেছে। জোটের অন্য দলগুলো হচ্ছে. ৮. বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ৯. বাংলাদেশ ইনসাফ পার্টি এবং ১০. ভাসানী ফ্রন্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ