মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখান করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) হয়রানি করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্ণেল অলি আহমদ।
বৃহস্পতিবার দুপুরে দুদকে নিজের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়া হলে তা প্রত্যাখান করা হয় উল্লেখ করে অলি আহমেদ বলেন, দুদক যে অভিযোগ এনেছে তা বানোয়াট, ভিত্তিহীন।
তিনি আরো বলেন, প্রতি বছর নিয়মিত ট্যাক্স দেয়া হয় ফলে সমস্ত সম্পদের বিবরণী রাজস্ব বোর্ডের কাছে রয়েছে। অলি আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিবরণী চেয়ে নোটিশ পাঠায় দুদক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: