রাজনীতি

খালেদা জিয়া গ্রেপ্তার হলে গণতন্ত্রে অশুভ পরিণতি আসবে

রফিকুল ইসলাম মিয়া
রফিকুল ইসলাম মিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হলে গণতন্ত্রের জন্য অশুভ পরিণতি ও সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বয়ে আনবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।

এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করে বলেন, সরকার বিএনপি'র শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছেন।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারের কথা বলে প্রধানমন্ত্রী বিচারবিভাগের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছেন।

একই সভায় দলের প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক বলেন, সরকারের শত ষড়যন্ত্রেও ২০ দলে ভাঙন ধরবে না।

জোড়ালো আন্দোলনে পতন ঘটার আগেই নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান ফারুক।

২০ দলীয় জোট ভাঙেনি দাবি করে দলটির নেতারা নতুন নির্বাচন কমিশনের অধীনে ডিসেম্বরের মধ্যেই আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ