মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা সরকারের নেই –বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন কমিটি আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এম কে আনোয়ার বলেন, ওইসব কর্মকর্তা সরকারের পক্ষ নিয়ে অনেক অপকর্ম করেছে।
জনগণ সরকারকে ৫ বছর থাকতে দিবে না। দেশকে রক্ষায় সংগ্রাম ছাড়া গতি নেই। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: