রাজনীতি

বিদেশে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন: মির্জা ফখরুল

 মির্জা ফখরুল
মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গিয়ে বাংলাদেশের মানুষ সম্পর্কে মিথ্যাচার করছেন –এ অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। রোববার জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন- জিসাসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দাও জানিয়ে ফখরুল দাবি করেন, বিএনপি নয় বরং আওয়ামী লীগই সন্ত্রাসী দল।

বিএনপি নয় আওয়ামী লীগই সন্ত্রাসী দল— উল্লেখ করে তিনি আরো বলেন, ৫ জানুয়ারি নির্বাচন বর্জন করাই ছিলো বিএনপির দায়িত্ব। এছাড়া অবিলম্বে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

বিএনপির এ নেতা অভিযোগ করেন, সরকার অবৈধ, অন্যায় ও অনৈতিক শাসন ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।

বিদেশের মাটিতে শেখ হাসিনা জনগণ এবং বিএনপি-জামাত সম্পর্কে মিথ্যাচার করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ