দেশে রাজনৈতিক আগ্রাসন চলছে এবং সংস্কৃতি ও রাজনীতিতে অপশক্তি ভর করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, সরকারের অপশাসন, গুম-খুন আর দুর্নীতির কারণে দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে, ঢাকা রিপোর্টাস ইউনিটিতে অপর এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ভিত নড়বড়ে হয়ে যাওয়ার কারণেই সরকার বিভিন্ন ধরনের গণবিরোধী আইন পাস করছে।
তিনি অভিযোগ করেন, ক্ষমতা পাকাপোক্ত ও সবক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে সরকার বিচার বিভাগসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে।
সরকার পতনের লক্ষ্যে শিগগিরই দুর্বার আন্দোলন গড়ে তোলার কথাও জানান খন্দকার মাহবুব।
দেশে শান্তি-শৃঙ্খলা ফেরাতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।