রাজনীতি

হজ নিয়ে লতিফ সিদ্দিকীর বক্তব্যের কঠোর সমালোচনায় বিএনপি

রিজভী
রিজভী

হজ নিয়ে আওয়ামী লীগের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।

মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের আবেগে আঘাত হেনেছেন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। নির্বাচনের আগে এ দলটির নেত্রী হাতে তসবিহ, মাথায় হিজাব পড়ে মানুষের কাছে ভোট চাইতে যান। এরপর ক্ষমতায় বসে সব ভুলে যান।

বর্তমান সরকারের ছলনা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে—এ মন্তব্য করে রিজভী বলেন, লতিফ সিদ্দিকীর বক্তব্য আওয়ামী লীগের চরিত্রেরই বহিঃপ্রকাশ। আমরা এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে, রাজধানীতে আরেক আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ নিয়ে ওই মন্ত্রী যে মন্তব্য করেছেন, আমরা এর নিন্দা জানাই। আমরা অবিলম্বে তাকে বরখাস্ত করে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

গত রোববার নিউইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, 'আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামীরও বিরোধী।'

লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'এ হজে যে কতো ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এ হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশ নাই। শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।'

জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সরকার বেশিদিন টিকতে পারবে না-এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি এ নেতা বলেন চেয়ারপারসনের আহ্বানে সাড়া দিয়ে সরকারকে সংলাপে বসতে হবে আর মধ্যবর্তী নির্বাচনও দিতে হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার এখন ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ