রাজনীতি

লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা হেফাজতের

হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলামের নায়েবে আমির নূর হোসেন কাসেমী।

মঙ্গলবার রাজধানীর বারিধারার একটি মাদ্রসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার ঢাকায় বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং শুক্রবার সারাদেশে বিক্ষোভ।

কাসেমী বলেন, লতিফ সিদ্দিকী হযরত মোহাম্মাদ, হজ ও তাবলীগ সম্পর্কে যে অসম্মানজনক বক্তব্য রেখেছেন তা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে। তাকে ক্ষমা করা যায় না।

এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অপসারণের আলটিমেটাম দেয়া হয় হেফাজতে ইসলামের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সদস্য সচিব জুনায়েদ আল হাবিব ও কেন্দ্রীয় নেতা ড. আহমেদ কবীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ