এবার বঙ্গবন্ধুকে হত্যাকারী বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার স্থানীয় সময় রাতে লন্ডনের ইয়র্ক হলে এক আলোচনায় এ কথা বলেন তিনি।
তারেক বলেন, শেখ মুজিবর রহমানের আমলে ব্যাপকভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিএনপির এ নেতা।
এ সময় সরকার জনগণের ভাষা বুঝে না চললে পালানোর পথ খুঁজে পাবে না বলে হুঁশিয়ারিও দেন তারেক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: