রাজনীতি

ঘোলা পানিতে কেউ মাছ শিকারের চেষ্টা করবেন না

সুরঞ্জিত
সুরঞ্জিত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্য নিয়ে কেউ ঘোলা পানিতে কেউ মাছ শিকারের চেষ্টা করলে আওয়ামী লীগ বসে থাকবে না বলে জানিয়েছেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিউইয়র্কে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যকে স্পর্শকাতর— উল্লেখ করে সুরঞ্জিত বলেন, একে কেন্দ্র করে যারা মাঠে নেমেছে তাদের উদ্দেশ্য দুরভিসন্ধিমূলক।

তিনি আরো বলেন, সরকার অতীতের মতো এবারও ধর্মীয় অনুভূতির অবস্থান নিবে না।

এদিকে, আওয়ামী লীগের জ্যেষ্ঠনেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তোফায়েল আহমেদ।

তিনি আরো বলেন, বিএনপির সংলাপের প্রস্তাবকে দলের অসহায়ত্বের প্রকাশ।

এদিকে, গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া, যানজট এড়াতে এখন থেকে রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া কোথাও সভা সমাবেশ করা যাবে না বলেও জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ