রাজনীতি

লতিফ সিদ্দিকীকে দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় শাস্তি হিসেবে লতিফ সিদ্দিকীকে কেবল মন্ত্রিসভা নয়, দলীয় সব দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।

এর আগে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১০ দিনের সফর শেষে আজ সকাল ৯টায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বুধবার স্থানীয় সময় ৭টার দিকে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি আজ ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।

সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতিতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর কমিটির সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ।

যাত্রাবিরতি শেষে ১০টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর যৃক্তরাষ্ট্র যান প্রধানমন্ত্রী। সেখান থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ