রাজনীতি

লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় আনতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

শুধু মন্ত্রিসভা কিংবা দল থেকে অব্যাহতি নয়—আব্দুল লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। বৃহস্পতিবার নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এখন লতিফ সিদ্দিকীর বিচার দেখতে চায়।

রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, সরকারকে বিএনপির সঙ্গে আলোচনা-সমঝোতায় আসতেই হবে।

সংলাপ ও আন্দোলনের জন্য সরকারকে কোনো সময়সীমা বিএনপি বেঁধে দেবে কিনা- এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, এখনই তারা সময়সীমা বেঁধে দেবে না, তবে এ বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির সংলাপ-সমঝোতার আহ্বানকে দুর্বলতা ভাবলে ভুল করবে সরকার। আর এজন্য সরকারকে চরম মুল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তবে সংলাপ ও আন্দোলনের কোনো টাইমফ্রেম নেই বলেও জানান বিএনপির এ নেতা।

এদিকে, হজ্জ ও তাবলীগ জামাত নিয়ে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে বুধবার যশোর, রাজশাহী ও নাটোরসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, গণমিছিল ও মানববন্ধন করেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

এ সময় বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওইসব প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ অন্যায়ভাবে বাধা প্রদান, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালিয়েছে এমন অভিযোগ করেন মির্জা ফখরুল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ