ঈদের পর আন্দোলনের হুমকি না দিয়ে নিজেদের বিরুদ্ধে দায়ের করা মামলা মোকাবেলা করতে বিএনপি নেতাদের অহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে রাজপথেই তাদের মোকাবেলা করবে আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, বিএনপি নেতা তারেক রহমান নতুন প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিতে পরিকল্পিতভাবে আবারো ইতিহাস বিকৃতির চেষ্টা করছে।
এ বিষয়ে সকলকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
ধর্ম নিয়ে বিরুপ মন্তব্যে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেয়ায় বিএনপি এখন আন্দোলনের ইস্যু সঙ্কটে ভূগছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: