সরকারের কঠোর হুমকি সত্ত্বেও গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা রক্ষায় বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে সরকার বিএনপিসহ সকল বিরোধীদলকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। সরকারি দলের লোকেরা নির্বিচারে লুট-চাঁদাবাজি করে এর দায় জনগণের ওপর চাপাচ্ছে।
তিনি আরো বলেন, নিজেদের লুটের দায় মেটাতে গ্যাসের দাম বৃদ্ধি করছে সরকার। গণমানুষের পাশে থেকে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: