জনগণের দাবি আদায়ে আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে উচ্ছেদ করতে বিএনপি সংকল্পবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপিসহ বড় দলগুলোকে উৎখাত করতেই সরকার বিরতীহীনভাবে খুন, গুম অপহরণ চালিয়ে যাচ্ছে।
বিএনপি সবসময়ই সংলাপে আগ্রহী জানিয়ে তিনি আরো বলেন, বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর মন্তব্য প্রমাণ করে সংলাপে সরকারের কোন সদিচ্ছা নেই।
জনগণের অভ্যুত্থান আসন্ন উল্লেখ করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: