বর্তমান সরকার বক্তৃতা-বিবৃতির ওপর টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার কুড়িগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জনগণের কাছে এ সরকারের দায়বদ্ধতা নেই বলেই সবার গ্রহণযোগ্য নির্বাচন দিতে ভয় পায় তারা।
নিশ্চয়ই মানুষের ধৈর্য্যের সীমা থাকবে—এমন মন্তব্য করে তিনি বলেন, তখন একটা পর্যায়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য যে কোনো কর্মসূচি আসবে এবং ২০ দলীয় জোট সেই কর্মসূচি পালন করবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: