লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যের দায় সরকারকেও নিতে হবে বলে জনিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসলাম নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় দেশের প্রচলিত আইন অনুযায়ী লতিফ সিদ্দিকীর বিচার হতে হবে।
একইসঙ্গে ইন্টারপোলের মাধ্যমে লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান রফিকুল ইসলাম।
এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র রক্ষায় সরকারের পদত্যাগ দাবি করেছেন।
রিজভী অভিযোগ করেন, সরকার দেশে হত্যা-গুমের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।
দেশে প্রতি দিন ২০ জন মানুষকে হত্যা ও গুম করা হচ্ছে বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: