সরকার পতনের নামে অনিয়মতান্ত্রিক আন্দোলন করলে বিএনপির অস্থিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, দলের হতাশাগ্রস্ত কর্মীদের উজ্জ্বীবিত করতেই সরকার পতনের হুমকি দিচ্ছে বিএনপি। বর্তমান সংসদে না থাকায় আগামী নির্বাচনকালীন সরকারেও বিএনপির স্থান হবে না।
বিএনপিকে জঙ্গিদের মুখপাত্র ও রাষ্ট্রের শত্রু উল্লেখ করে দলটির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে নেতাকর্মীদের আহ্বানও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: