জনরোষ থেকে বাঁচতেই সরকার লতিফ সিদ্দিকীকে আইনানুযায়ী বিচারের আওতায় না এনে মন্ত্রিসভা থেকে অপসারণ ও দল থেকে বহিস্কার করেছে-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
লতিফ সিদ্দিকী বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন— উল্লেখ করে, হজ নিয়ে কটূক্তি করায় তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান গয়েশ্বর।
অন্যায়ভাবে ক্ষমতায় এসে এখন আওয়ামী লীগ নেতারা বিএনপির সাংগঠনিক শক্তি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে-এ অভিযোগ করে তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়েই এর জবাব দেয়া হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: