সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস ও গোটা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে জোর-জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে বিরোধীদলকে দমনে উঠে-পড়ে লেগেছে সরকার। বিএনপির নেতাকর্মীদের দমনে সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের ব্যবহার করছে।
চরম সংকটে থাকা শিক্ষাব্যবস্থাকে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হলেও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হচ্ছে বলে সরকার মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: