রাজনীতি

ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিএনপির জন্মগত স্বভাব: হাছান

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

সাম্প্রদায়িকতা ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিএনপির জন্মগত স্বভাব বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি নেত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে হাছান মাহমুদ বলেন, মঙ্গলবার খালেদা জিয়া আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা ভিত্তিহীন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও বিদ্বেষমূলক।

বিএনপি নেত্রীর বক্তব্যকে বিদ্বেষমূলক— উল্লেখ করে তিনি আরো বলেন, খালেদা জিয়ার বক্তব্য মিথ্যাচার, দূরভিসন্ধিমূলক।

হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া বলেছেন, স্বাধীনতার পর রমনা কালীমন্দির গুঁড়িয়ে দেয়া হয়েছিল। এ কথা বেগম জিয়া নিশ্চয় জানেন যে, ১৯৭১ সালে বেগম জিয়ার ভাসুরের পাক হানাদার বাহিনী এই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আওয়ামী লীগ সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপির কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।

বিএনপির শত উস্কানি, অপপ্রচার ও অপরাজনীতিকে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ বলেও জানিয়েছেন আওয়ামী লীগের নেতা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ