যেভাবেই হোক ক্ষমতা আঁকড়ে থাকতে সরকার বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, অনৈতিকভাবে ক্ষমতায় এসে সরকার জোর-জবরদস্তিমূলকভাবে দেশ পরিচালনা করছে এবং বিভিন্ন অন্যায় সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দেয়ার কারণে লতিফ সিদ্দিকীকে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: