রাজনীতি

সুশাসন ছাড়া গণতন্ত্র চলতে পারে না মন্তব্য এরশাদের

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

দেশে এখন গণতন্ত্র নাই—মানুষ নিরাপদে চলতে ও ঘুমাতে পারে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে তাঁতী পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, মানুষের জীবনের কোনো মূল্য নেই। মানুষ গরু-ছাগলের চেয়েও অধম। কেন মরল এ নিয়ে সরকারের মাথাব্যথা নেই।

সুশাসন ছাড়া গণতন্ত্র চলতে পারে না বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অনেকে আমাকে স্বৈরাচার বলে, কিন্তু আমি যখন দেশ শাসনে ছিলাম তখন খুন, গুম ছিল না। এখন গণতন্ত্র চলছে। কিন্তু মানুষ আজ নিরাপদে ঘুমাতে পারে না। যে গণতন্ত্র মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তা জনগণের গণতন্ত্র নয়। একদলের গণতন্ত্র।

এ সময় এরশাদ বলেন, বিএনপির আন্দোলনের কথা শুনি, দেওয়ানি মামলার মতো বারবার আন্দোলনের তারিখ পড়ে কিন্তু তারা কোথাও নেই। আমরা রাস্তায়, সংসদে—সর্বত্র আছি।

এরশাদ আরো বলেন, দেশে এখন একদলের গণতন্ত্র। প্রতিহিংসার গণতন্ত্র চলছে। দেশের কোথাও সুশাসন নেই। সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে আবার সুদিন ফিরে আসবে। মা-বোনেরা আবার তাঁতের শাড়ি পরবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ