আওয়ামী লীগ দেশে বিভাজনের রাজনীতি অব্যাহত রাখতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সদ্যপ্রয়াত অধ্যাপক পিয়াস করিমের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, দেশিয় সংস্কৃতিকে ধ্বংস করার এ ষড়যন্ত্রে আওয়ামী লীগ কখনোই সফল হতে পারবে না। যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানেন না, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত নন, এমন অর্বাচীন বাকল ও স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের বিশিষ্ট ব্যক্তি ও নাগরিকদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন।
এ সময় পিয়াস করিমের মরদেহ শহিদ মিনারে না নেয়ার সমালোচনা করে তিনি বলেন, বিশিষ্ট নাগরিকদের শহীদ মিনারে অবাঞ্চিত ঘোষণা আওয়ামী লীগের মদদেই এসব করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: