জঙ্গিবাদ, যুদ্ধাপরাধ সর্মথক ও সম্প্রদায়িক অপশক্তি বিএনপি যদি গণতন্ত্র ও সাংবিধানিক বিরোধী কোনো কাজ করে তবে তাদেরকে এক চুলও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে জাসদের জাতীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।
ইনু বলেন, যতোক্ষণ না পর্যন্ত বিএনপি জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ না করবে ততোক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।
এ সময় সংবিধান ও গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে এবং বিএনপি সরকার উচ্ছেদের যে ঘোষণা দিচ্ছে তা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি জোরালো আহ্বানও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: