রাজনীতি

ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা

ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা
ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিক্ষোভ করেছেন ছাত্রসংগঠনটির পদবঞ্চিত নেতা-কর্মীরা। একই ভবনে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা। ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত ও উপযুক্ত পদ না পাওয়া নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর সোয়া ১২টার দিকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। এ সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এখনো নয়াপল্টন এলাকায় অবস্থান করে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত।

বিক্ষোভ চলাকালে ছাত্রদলের বর্তমান কমিটির সহসভাপতি মনিরুজ্জামান নয়াপল্টনে আসার চেষ্টা করেন। এ সময় পদবঞ্চিত নেতা-কর্মীরা তাকে লাঞ্ছিত করেন বলে জানা গেছে।

সম্প্রতি ছাত্রদলের ২০১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির ঘোষিত তালিকায় কেউই নিয়মিত ছাত্র নন। ঘোষণার পর পদবঞ্চিত নেতা-কর্মীরা এ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ-মিছিল করে আসছেন।

মঙ্গলবার রাতে নতুন কমিটি ঘোষণার পর গত তিন দিন ধরেই বিক্ষুব্ধরা নয়াপল্টন ও গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন তারা। এতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ