রাজনীতি

ছাত্রদলের পদবঞ্চিতদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

পদবঞ্চিতদের বিক্ষোভ অব্যহত
পদবঞ্চিতদের বিক্ষোভ অব্যহত

ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে রোববার নয়াপল্টনের কেন্ত্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সঙ্গে বৈঠক করেছেন। আজকের মতো আন্দোলন স্থগিত করেছেন নেতা কর্মীরা। বৈঠকের সিদ্ধান্ত পরে জানানো হবে।

বৈঠকের শেষে 'পদবঞ্চিত' অংশের নেতারা সাংবাদিকদের বলেন, মির্জা ফখরুল তাদের দাবি নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনার আশ্বাস দেয়ায় একদিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের 'পদবঞ্চিত' অংশের মশিউর রহমান মিশু, রাকিবুল ইসলাম রয়েল, তরিকুল ইসলাম টিটু একং মনিরুজ্জামান মনি প্রমুখ।

রোববার সকাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে সদ্য ঘোষিত কমিটি ভেঙে তা পুনর্গঠনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেন ছাত্রসংগঠনটির পদবঞ্চিত নেতা-কর্মীরা।

দুপুরে নয়াপল্টনে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি থেকে এ বিক্ষোভ প্রদর্শনের সময় সংগঠনের নতুন কমিটির সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন কমপক্ষে ১০ জন।

সকাল ১০টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

গতকাল শনিবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের পদবঞ্চিতরা।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে ছাত্রদলের টুকু-আলীম কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার এ কর্মসূচি ঘোষণা করেন। একই দাবিতে দুপুরে পদবঞ্চিতসহ বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তারা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর কুশপুত্তলিকাও পোড়ায় বিক্ষুব্ধরা।

বিক্ষুব্ধদের দাবি, সংগঠনের সাবেক দুই সভাপতি এ্যানি ও টুকুর ইচ্ছায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত: রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার রাতে ছাত্রদলের ২০১ সদস্য বিশিষ্ট (আংশিক) নতুন কমিটি ঘোষণা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ