ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে যারা দলের নিয়ম ভেঙে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েছে তাদের মুখে সরকার পতনের আন্দোলনের হুঁমকি মানায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাকাডেমির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগণ বিএনপির পক্ষ ত্যাগ করেছে বলেই তারা ষড়যন্ত্রের মাধ্যমে আবারো দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, ঐক্যবদ্ধ থেকে বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: