রাজনীতি

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা ছিল সময়োপযোগী

নাসিম
নাসিম

সদ্য অপসারিত ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী দল ও দেশকে অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে রক্ষা করেছেন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার টাঙ্গাইলের সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের পর দলের প্রেসিডিয়াম সদস্য থেকেও অপসারণ করা হয়েছে। এছাড়াও তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়ার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন—উল্লেখ করে নাসিম বলেন, এছাড়া লতিফ সিদ্দিকীকে ইতিমধ্যে দল থেকে বহিস্কারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

লতিফ সিদ্দিকীর বিষয় নিয়ে যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রশাসন দেখবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ১১টি সরকারি মেডিকেল কলেজ যাত্রা শুরু করবে এবং ওইদিন প্রতিটি মেডিকের কলেজে ৫০জন শিক্ষার্থী নিয়ে ক্লাশ শুরু হবে। এতে দেশের চিকিৎসা সেবার আরো উন্নয়ন ঘটবে।

গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে হজ ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে একে একে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারান আব্দুল লতিফ সিদ্দিকী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ