ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে নিজেরা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়লেও দেশের বিরুদ্ধে বিএনপির নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা থেমে নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। সোমবার রাজধানীতে স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে এর বিরুদ্ধে দলের নেতাকর্মীসহ সকলকে রুখে দাঁড়ানোর আহবান জানান হাছান মাহমুদ।
তিনি আরো বলেন, নিজেরাই নিজেদের কার্যালয় অবরুদ্ধ করে রাখার মাধ্যমে বিএনপির রাজনৈতিক ও মানসিক দৈন্যের বহি:প্রকাশ ঘটেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: