বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নীলফামারীর জনসভায় যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকেলে গুলশানের বাসভবন থেকে নীলফামারীর জনসভার উদ্দেশে রওয়ানা দিয়ে বগুড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া সার্কিট হাউজ থেকে নীলফামারীর উদ্দেশে রওয়ানা দিবেন বিএনপি চেয়ারপারসন।
সেখানে নীলফামারী জেলার বড় মাঠে জনসভায় তিনি যোগ দিবেন। নীলফামারী জেলা বিএনপির সভাপতি আনিসুল আরেফীন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর ২টায় ২০ দলীয় জোটের এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: